ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে তেলের লরির ধাক্কায় সবজি বিক্রেতা নিহত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

আজ ২৯ সেপ্টেম্বর (রবিবার) সকালে দিনাজপুরের পার্বতীপুর ভবের বাজারে সবজি বিক্রেতা মহির উদ্দিন (৭০) তেলের লরির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়।

এ সময় ঘটনাস্থলের লোকজন ঘাতক লরিটি আটক করতে সক্ষম হলেও চালক ও হেল্পার পালিয়ে যায়।নিহত মহির উদ্দিন উপজেলার মনমথপুর (হাজী পাড়ার) মৃত টগর প্রামাণিকের পুত্র। স্থানীয়রা জানান, এই বৃদ্ধ বয়সেও তিনি অর্থ উপার্জন করে পরিবারকে চালাতেন। তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে।প্রতিদিনের ন্যায় তিনি আজও সবজি ক্রয় করতে বাড়ী থেকে বের হলে ঘটে এই মর্মান্তিক দূর্ঘটনা। তিনি সকালে পাইকারী দরে সবজি ক্রয় করে বিকেলে তা খুচরা বাজারে বিক্রি করতেন। পরিবারের এমন একজন উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি দিশেহারা প্রায়।

পার্বতীপুর থানা পুলিশ জানায়, দিনাজপুর থেকে পার্বতীপুরে আসছিলো তেলের একটি খালি লরি।ঘটনাস্থলে লরিটির সামনের চাকা বাস্ট হলে ঘটে এই মর্মান্তিক দূর্ঘটনা। লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় গাড়িটি আটক করা গেলেও চালক ও হেল্পার পলাতক রয়েছে।

লেখক