ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের জাজিরায় ডিজিএম এর একঘেয়েমীর কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক পল্লীবিদ্যুৎতের লাইনম্যানের

মোঃ ওবায়েদুর রহমান সাইদ, শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরের জাজিরায় ডিজিএম এর একঘেয়েমীর কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক পল্লী বিদ্যুৎতের লাইনম্যানের।
শরীয়তপুরের জাজিরায় বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৪) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।সোমবার (৭ অক্টোবর) দুপুরে জাজিরা পৌরসভার দক্ষিণ বাইকশা এলাকায় এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎ বন্ধ করা যাবে না ডিজিএম এর নির্দেশ।নির্দেশ অমান্য করলেই তাদের বিরুদ্ধে নোট করে শাস্তিম মূলক ব্যবস্থা গ্রহন করে। কয়েকজন বিদ্যুৎ কর্মীকে রাগান্বিত অবস্থায় বলতে শোনা যায় এই লোকটা একটা পাগল, স্বেচ্ছাচারিতা ও দাম্ভিকতায় সব সময় নিজের ইচ্ছে মতো অফিস পরিচালনা করার কারনে আজ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আমরা দ্রুত তার অপসারন চাই।ঘটনার পরপর-ই পালিয়ে গেছেন ওই কর্মকর্তা। যোগাযোগের অনেক চেষ্টা করেও কোন খোঁজ পাওয়া যায়নি তার।নিহত রবিউল ইসলাম ফরিদপুর জেলার দাঙ্গি ইউনিয়নের মোশাউজান এলাকার রফিক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে পৌরসভার দক্ষিণ বাইকশা আলাউদ্দিন ঢালীর বাড়ির উত্তর পাশে বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করছিলেন রবিউল ইসলাম ও তার সহকর্মীরা। এসময় অসতর্কতা বসত রবিউল বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন।৷
পরে তাকে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা দ্রুত উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন করেন।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে রবিউল ইসলাম নামের এক বিদ্যুৎকর্মীর মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছেন।
শরীয়তপুরের জাজিরায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক পল্লী বিদ্যুৎ লাইন ম্যানের, অভিযোগ ডিজিএম এর সেচ্ছাচারিতার কারণে।

লেখক