ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের সাবেক এমপি’র প্রধান ক্যাডার কিলার মুছার ৫ দিনের রিমান্ড মঞ্জুর

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত যুবদল কর্মী আব্দুল লতিফের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরীর প্রধান ক্যাডার কিলার মুছার জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (০৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে সদর থানা পুলিশ যুবদল কর্মী আব্দুল লতিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে বাদী পক্ষের আইনজীবীগণ ৭ দিনের রিমান্ড আবেদন করে। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মোঃ রফিক সরকার আইনজীবী বিষয়ক সম্পাদক সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি সহ ২০/২৫ জন এবং আসামি পক্ষের আইনজীবী মোঃ আতাউর রহমান, মোঃ শহিদুল ইসলাম হিরা, মোঃ লতিফ সরকার উভয় পক্ষের দীর্ঘ প্রায় ৩০ মিনিট শুনানি শেষে বিকাল ৪ টার দি‌কে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (সদর আমলি আদালত)-এর বিচারক মো. রাসেল মাহমুদ ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তথ্যটি নিশ্চিত করেন, বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার ও অ্যাডভোকেট নাজমুল হাসান।

লেখক