ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রামে শান্তি, ঐক্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শান্তি, ঐক্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৯নং বনগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বনগ্রাম ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: মোস্তফা রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক।

এসময় ডা: মইনুল হাসান সাদিক তার বক্তব্যে দলমত নির্বিশেষে অবহেলিত সাদুল্লাপুর এর উন্নয়নের স্বার্থে তার পক্ষে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

বিশেষ প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল সদস্য সচিব আব্দুস সালাম মিয়া ও উপজেলা বিএনপির সকল যুগ্ন আহ্বায়কবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

৯নং বনগ্রাম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: শামীম সর্দার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এসময উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দেশের উন্নয়নের স্বার্থে ধানের শিষে ভোট দিয়ে ডা: মইনুল হাসান সাদিককে এসপি নির্বাচন করে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

লেখক