ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

আত্রাইয়ে গাড়ী উল্টে ১গরু ব্যবসায়ী নিহত ও আহত ৩

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে একটি ভটভটি গাড়ী উল্টে ১জন নিহত ও ৩ জন আহত হয়েছে।

গতকাল শনিবার (২ নভেম্বর) সকাল ৮ টার দিকে আত্রাই ভবানীগঞ্জ সড়কের তাঁতীপুকুর ব্রীজ সংলগ্ন স্থানে একটি গরু বোঝায় ভটভটি গাড়ী উল্টে ১ জন নিহত ও অপর তিনজনের আহতের খবর পাওয়া গেছে।

নিহত গরু ব্যবসায়ী রেজাউল ইসলাম (৪৫) উপজেলার ব্রজপুর গ্রামের কেয়ামত প্রামাণিকের বড় ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রজপুর গ্রামের চারজন গরু ব্যবসায়ী একটি ভটভটি গাড়ী যোগে গরু নিয়ে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হয়ে বাড়ী থেকে ১.৫ কি.মি দুরে তাঁতীপুকুর ব্রীজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ী খাদে পড়ে গেলে নিহত ও হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা ঘটনা স্থল থেকে গুরুতর আহত রেজাউল ইসলামকে চিকিৎসার উদ্দেশ্যে পাঠালে পথে তাঁর মৃত্যু হয়।অপর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী পাঠানো হয়েছে।

এ ব্যপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন জানান, আমি ঘটনার জানার সাথে সাথে তদন্তে পুলিশ পাঠিয়েছি।

লেখক