ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে- পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা ও ১০টি সফল সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট বিতরণের মাধ্যমে সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে ৫৩-তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
আজ ২ নভেম্বর, শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে এ দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন, সহকারী কমিশনার ভূমি খালেদ বিন মনসুর, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রব প্রামাণিক, সহকারী পরিদর্শক আলমগীর হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সর্বোচ্চ সিডিএফ ও অডিট ফি প্রদানকারী হিসেবে পার্বতীপুরের ইসলামপুর ‘স্বনির্ভর বহুমূখী সমবায় সমিতি’কে ক্রেষ্ট ও সম্মাণা প্রদান সহ বিশেষ পুরষ্কারে ভূষিত করা হয়।

লেখক