ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

আত্রাইয়ে চকশিমলা গ্রামের জনসাধারণ স্বেচ্ছাশ্রমে গ্রামে রাস্তা নির্মাণ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আত্রাইয়ে চকশিমলা গ্রামের জনসাধারণ স্বেচ্ছাশ্রমে গ্রামে রাস্তা নির্মাণ করছেন।

নওগাঁর আত্রাইয়ের ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের চক শিমলা উত্তর পাড়া গ্রামের জনসাধারণের উদ্যোগে সেচ্ছাশ্রমে চকশিমলা উত্তর পাড়ার বব্দুল গফুর আলীর বাড়ী থেকে সখী উদ্দীনের পুকুর পাড় পর্যন্ত রাস্তাটি নির্মাণ করা হয়েছে।

রাস্তা নির্মাণের ফলে চকশিমলা উত্তর পাড়া ইমান আলী সরদারের বাড়ী থেকে চক বাজার পাকা রাস্তা পর্যন্ত চলাচলের পথ সুগম হলো। সামান্য একটু বৃষ্টি হলে সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

রাস্তা নির্মাণের সহযোগিতায় ছিলেন মোঃ শহিদুল ইসলাম খোকন, ইউপি সদস্য মোঃ আজিজার রহমান, সাবেক ইউপি সদস্য মোঃ সৈয়দ আলী সরদার, মোঃ ইসমাইল হোসেন, সাইদুল ইসলাম, আমেদালী কবিরাজ, রফিকুল ইসলাম, এমরান হোসেন, সামসুর রহমান, তাজেলসহ উত্তর পাড়ার গ্রামবাসী।

লেখক