রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে ২৮৮ বোতল ফেনসিডিলিসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব -১০ ফরিদপুরের একটি দল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবা গত রাত সোয়া ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দমোড় এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মেহেরপুর জেলার গাংনী উপজেলার পশ্চিম মালশাহদ গ্রামের সল্টু মিয়ার ছেলে জিহাদ আলী (২৪) ও একই গ্রামের হোসাইন আলীর ছেলে মাবুদ আহমেদ (১৯)।
র্যাপিড এ্যাকসন ব্যাটালিয়ন-১০ এর পক্ষে সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় চেক পোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করে ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। ২৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এর অবৈধ্য আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৬৪ হাজার টাকা।
তাপস কর্মকর জানান আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দেশের সীমানাবর্তী এলাকা থেকে অবৈধ পন্থায় পেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ বিভিন্ন আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।