ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে পুনরায় পেঁয়াজ বীজ পেল ২০০ কৃষক

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে রবি প্রণোদনার কর্মসূচীর আওতায় বিতরণকৃত পেঁয়াজ বীজ অঙ্কুরোধগম না হওয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পুনরায় পেঁয়াজের বীজ বিতরণ করা হয়েছে। পেঁয়াজের বীজ বিতরণ উপলক্ষে রবিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সভার আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন  সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি শেখ।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রণোদনার পেঁয়াজের বীজ অঙ্কুরোধগম না হওয়ায় কৃষকরা হতাশ হয়েছিলেন। কৃষকরা যাতে কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় পেঁয়াজের বীজ বিতরণ করা হচ্ছে। যদিও সময়ের থেকে কিছুদিন পরে এই বীজ বিতরণ করা হচ্ছে। তবে আমরা আশাবাদী কৃষকরা পেঁয়াজ আবাদে খুব একটা ক্ষতিগ্রস্ত হবেন না।
আলোচনা সভা শেষে ২০০ জন কৃষকের মাঝে পেঁয়াজের বীজ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে মোট ৩ হাজার ৭৫০ জন কৃষককে এই বীজ বিতরণ করা হবে।

লেখক