ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

যথাযথ মর্যাদা এবং বর্ণিল আয়োজনে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এম এস শ্রাবণ মাহমুদঃ

আজ বৃহস্পতিবার (১৯ই ডিসেম্বর)২০২৪ খ্রিঃ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

চট্টগ্রাম এবং তিন পার্বত্য জেলা বাসীর ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্যর খবরাখবর তুলে ধরতে ঢাকার বাহিরে বিটিভি চট্টগ্রাম নামে প্রথম চ্যানেল নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
সেই প্রেক্ষিতে সাবেক যোগাযোগ মন্ত্রী কর্নেল (অব.)অলি আহমেদ, বীর বিক্রম ১৯৯৩ সালে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ভূমি অধিগ্রহণ করেন।
কিন্তু ক্ষমতা পালাবদলের কারণে বিএনপি সরকার কেন্দ্রটির উদ্বোধন করতে পারেননি।
পরবর্তীতে আওয়ামী সরকার ক্ষমতায় আসলে কেন্দ্রটি অপূর্ণাঙ্গ রেখেই ১৯ ডিসেম্বর ১৯৯৬ সালে উদ্বোধন করেন।
নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র আজ ২৮ বছর বর্ষপূর্তি পালিত হচ্ছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র ব্যক্তি বন্দনা থেকে বের হয়ে সকল পেশা শ্রেণীর মানুষের কথা তুলে ধরছে।
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের দায়িত্বরত নতুন জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন স্বপ্ন দেখেন কেন্দ্রটি হবে ১৮ কোটি মানুষের কণ্ঠস্বর।
সেই লক্ষ্যে তিনি নতুন পরিকল্পনা গ্রহণ করেন, মানসম্মত ও সামাজিক অনেক অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করছেন।
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রয়েছে বর্ণিল আয়োজন।
নির্মাণ করা হয়েছে বিশেষ আলোচনা অনুষ্ঠান, ব্যান্ড সংগীত বিষয়ক অনুষ্ঠান ধ্রুবতারা, সরাসরি সঙ্গীতা অনুষ্ঠান হৃদয়ের গান, বিভিন্ন ফিলার, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশাজীবীদের শুভেচ্ছা বক্তব্য এবং বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।

লেখক