ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

ঝিনাইগাতীতে ভারতীয় ৬০ বোতল মদসহ গ্রেফতার ১ 

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর)প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতীতে ৬০ বোতল ভারতীয় মদসহ খোরশেদ আলম (৩৫) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টায় উপজেলার গৌরিপুর ইউনিয়নের তালতলা (দুধনই) এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত খোরশেদ আলম দুধনই গ্রামের আব্দুল আজিজের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে দুধনই এলাকায় দিয়ে কতিপয় মাদককারবারি মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশনায় ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্তিতি বুঝতে পেরে মাদকপাচারকারিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে ৬০ বোতল বিভিন্ন ব্যান্ডের ভারতীয় মদসহ পুলিশের হাতে আটক হয় খোরশেদ আলম।

এসময় আরো ৩ মাদক পাচারকারী পালিয়ে যায়। আটককৃত মাদকের বাজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

লেখক