ব্রেকিং নিউজ অযু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত-১নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়াদৃষ্টিশক্তি হারানো মেরি ও অসুস্থ হাসুর পাশে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তারআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ; নিহত-১পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহক

ফেরির পল্টুনে আটকে যাওয়া কাভার্ড ভ্যান ১১ ঘণ্টা পর অপসারণ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান পন্টুনে আটকে যায়। এঘটনায় ফেরিঘাটটি সাময়িক বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তপক্ষ। প্রায় ১১ ঘন্টা পর কাভার্ড ভ্যানটি অপসারণ করা হলে ঘাটটিতে পুনরায় যানবাহন চলাচল সচল হয়।

জানা যায়, রোববার (২২ ডিসেম্বর) রাত দেড়টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট দিয়ে ফেরিতে উঠতে যায় কাভার্ড ভ্যানটি। এসময় কাভার্ড ভ্যানের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে কাভার্ড ভ্যানটি ফেরিতে না গিয়ে সোজা চলে যায়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ পন্টুনের নিচে পরে যায়। পরে কোনমতে পন্টুনের সাথে আটকে গিয়ে কাভার্ড ভ্যানটি ঝুলতে থাকে। এঘটনার পর ঘাটটিতে ফেরিচলাচল বন্ধ করে দেয় ঘাট কতৃপক্ষ। পরে বিআইডব্লিউটিসি কর্তপক্ষ কাভার্ড ভ্যানটি উদ্ধারের চেষ্টা করে। প্রায় ১১ ঘন্টাপর কাভার্ড ভ্যানটি উদ্ধার করলে ফেরিঘাটটি আবার সচল হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কাভার্ড ভ্যানের চালক ফিরোজ বলেন, ‘ আমি গাড়িটি ফেরিতে উঠাতে সিরিয়ালে দাড়াই। আমার সামনে একটি মাইক্রোবাস ছিল। মাইক্রোবাসটি আগানোর পরেই আমি ফেরিতে ওঠার জন্য আগাতে থাকে। এসময় হঠাৎ আমার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে পন্টুনের সাথে ঝুলে যাই। ভাগ্যক্রমে বেঁচে গেছি। তবে আমার সহকারীর মাথায় আঘাত লেগেছে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, রাত দেড়টার দিকে ফেরিতে উঠার সময় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনের সাথে আটকে যায়। এতে ঘাটটি সাময়িক বন্ধ থাকে। পরে সকাল ১১টার দিকে কাভার্ডভ্যানটি উদ্ধার করা হলে ঘাটটি দিয়ে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে এই ঘাটটি ছাড়া সব ঘাটেই ফেরি চলাচল স্বাভাবিক ছিল।

লেখক