ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

আত্রাইয়ে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে স্বল্প আয়ের মানুষকে প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করতে
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবির) স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।

উপজেলার ৩ নং আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে রবিবার(২২ ডিসেম্বর) দুপুরে টিসিবি স্মার্ট কার্ড বিতরণ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ মো.মুঞ্জুরুল আলম মুঞ্জু।

উক্ত টিসিবি স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মো.আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.সাহাদৎ হোসেন রকেট, ইউনিয়ন সচিব হিরা সহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য।
টিসিবির স্মার্ট কার্ড পেয়ে ইউনিয়নের খেটে খাওয়া সাধারণ মানুষ গুলো অনেক খুশি।

লেখক