ব্রেকিং নিউজ অযু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত-১নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়াদৃষ্টিশক্তি হারানো মেরি ও অসুস্থ হাসুর পাশে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তারআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ; নিহত-১পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহক

সংবাদ সন্মেলনে আনীত  অভিযোগ অস্বীকার করলেন, চেয়ারম্যান

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬ নং ধাপেরহাট ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন জরুরি সংবাদ সন্মেলন করে তার বিরুদ্ধে ৪ জন ইউপি সদস্যের সকল অভিযোগ অস্বীকার করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

রবিবার ১২ জানুয়ারি বেলা এগারো টায় ধাপেরহাট ইউনিয়ন পরিষদের হল রুমে  শহিদুল ইসলাম শিপন ৮ জন ইউপি সদস্য সহ জরুরি সংবাদ সন্মেলন করে আনীত অভিযোগ অস্বীকার করেন।

তিনি এ-সময় বলেন, ইউপি সদস্যগন মিথ্যা অপ-প্রচার করে আমার মানহানি সহ ইউনিয়ন বাসীর নিকট হেয় প্রতিপন্ন করার হীন প্রচেষ্টা লিপ্ত রয়েছে। আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন সহ প্রতিবাদ  জানাচ্ছি যে,আমি কোনো ইউপি সদস্যের স্বাক্ষর  জাল করি নাই। ইউপি সদস্য জিল্লুর রহমানের ওয়ার্ডের বিধবা ও বয়স্ক ভাতার জন্য গোপনে কোনো রেজুলেশন করি নাই। জীবিত মানুষকে মৃত্যু দেখিয়ে সেই স্থানে অন্যেকে ভাতা ভোগীর আওতায় অন্তর্ভুক্ত করি নাই  বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, গভবর্তী ভাতাসহ যে কোনো সরকারী ভাতা বা সুযোগ-সুবিধা আসলে ইউনিয়ন পরিষদ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা এবং মাইকিং করে লাইফ ভেরিফিকেশনের মাধ্যমে  উপযুক্ত ব্যক্তিদের প্রদান করা হয়। সেখানে উৎকোচ গ্রহণ তো দূরের কথা বরংঞ্চ অসহায় মানুষকে ভ্যান ভাড়া দিয়ে তাদের বাড়ীতে পৌছিয়ে দিতে  হয়। গোপনে কোনো মিটিং হয়নি। ইউনিয়ন পরিষদে মিটিংয়ের প্রয়োজন হলে কমপক্ষে ৭ দিন পূর্বে সচিবের মাধ্যমে  সম্মানিত ইউপি সদস্যগণকে নোটিশ প্রদান করা হয়। যদি কোন ব্যক্তি মারা যায় তার মৃত্যু সনদ সংশ্লিষ্ট ইউপি সদস্য প্রদান করে থাকে এতে আমার কোন  হাত নেই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে পূর্বেও ছিলাম এখনও আছি।বরং আমার জনপ্রিয়তায় ঈষার্নীত হয়ে পতিত সরকারে এজেন্টা বাস্তবায়নের চেষ্টায় ৪ জন ইউপি সদস্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এ-সময় উপস্থিত ইউপি সদস্যগন  ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন।

এ-সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের ১২ জন ইউপি সদস্যের মধ্যে ৮ জন তারা হলেন,ইউপি সদস্য, শাহাদাত হোসেন(২নং ওয়ার্ড )একরামুল হক(৩নং ওয়ার্ড ),আবু তালেব,(৪নং ওয়ার্ড )ইউনুস আলী,(৮ ওয়ার্ড) আসাদুল আকন্দ(৯ ওয়ার্ড ) ইউপি সদস্য (মহিলা) লাভলী বেগম(৭,৮,৯ নং ওয়ার্ড) হাসনা বেগম (১,২,৩ নং ওয়ার্ড) রওশন আরা(৪,৫,৬ নং ওয়ার্ড) ও প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী।

আরো উপস্থিত ছিলেন,এলাকার সুধীজন সহ সাদুল্লাপুর উপজেলার গণমাধ্যম কর্মীরা।

লেখক