ব্রেকিং নিউজ অযু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত-১নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়াদৃষ্টিশক্তি হারানো মেরি ও অসুস্থ হাসুর পাশে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তারআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ; নিহত-১পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহক

রাজবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে আরও ১৫জন। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার কালুখালীর গড়িয়ানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম বাচ্চু শেখ (৪৮)। তিনি ফরিদপুর জেলার মনছের শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কালুখালী উপজেলার কালিবাড়ি গড়িয়ানা এলাকায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন ও বিপরীত থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে গাড়ির চালকসহ কয়েকজন আহত হন। আহতের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হানিফ পরিবহনের চালক মারা যান।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ রওশনয়ারা আক্তার বলেন, গত রাত ১২টার দিকে কয়েকজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল। বাকীদের মধ্যে একজন শিশুসহ দুইজনকে ফরিদপুরে রেফার করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রাজবাড়ী পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনায়র সংবাদ পেয়ে পাংশা হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। আহতদের উদ্ধার করে দ্রæত হাসপাতালে পাঠানো হয়। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে।

লেখক