ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর পাংশায় প্রাইভেট কারের ধাক্কায় নিহত ১ শিশু

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীর পাংশায় প্রাইভেট কারের ধাক্কায় ইসরাত জাহান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার মৈশালা বাসস্টান্ড এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

জানা যায়, বিকেল আনুমানিক পৌনে ৪ টার দিকে সুমাইয়া ও তার ছোটবোন ইসরাত জাহান (৫) মৈশালা বাসস্টান্ড থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এসময় রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি প্রাইভেটকার পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইসরাত মারা যায়।

সুমাইয়া ও ভ্যানচালক হেলালসহ আরও দুইজন আহত হন। নিহত ইসরাত উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সুজানগর গ্রামের মনিরুজ্জামান দুলালের মেয়ে।

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

লেখক