ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কালীগঞ্জে এসএফ টিভির সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে এসএফ টিভির সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার বিকেলে কালীগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কেটে এসএফ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসএফ টিভির কালীগঞ্জ প্রতিনিধি মো.মুক্তাদির হোসেনের সঞ্চালনায় কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.আল-আমিন দেওয়ান আল-আবিদী, সাবেক সহ-সাধারন সম্পাদক আহাম্মদ আলী, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মু.শফিকুল কবীর, অর্থবিষয়ক সম্পাদক মো.মনজুর হোসেন, সদস্য মো.পনির খন্দকার প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.শাওনেওয়াজ, কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মো.সোহরাব হোসেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্য আলমগীর মোল্লা, সাংবাদিক মোস্তফা সিকদার, ব্যবসায়ী মোহাম্মদ আলী হোসেন খোকন, ইউসুফ আলী, মো.বাদল মিয়া, ব্যবসায়ী সাইফুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা।
পরে উপস্থিত সকলকে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

লেখক