আবু হাসান আপন, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা,জুলাই-আগষ্ঠে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের মাঝে আর্থিকঅনুদান প্রদান করা হয়।
সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে (১৬ ফেব্রুয়ারি) রোজ রবিবার উপজেলা পরিষদ সভা কক্ষে এই আর্থিক অনুদান প্রদান করা হয়।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশারফ হোসাইন শহীদ ও আহতদের পরিবারের লোকজনের নিকট আর্থিক অনুদান তুলে দেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরাইল উপজেলার সমন্বয়ক ইফরান খান, আলিফ মাহমুদ নাহিদ খান, আল-আমিন, মোহাম্মদ রিফাত, সাইফুল, আমিরুল, আরাফ, লাবনি, নুসরাত ও সানিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলেই শহীদ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এবং তারা সবাই বলেন আমরা এবং এদেশের মানুষ আজীবন আপনাদের পাশে আছে ও থাকবে।