ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে শহীদ সাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

জুলাই-আগস্ট’২৪ গণঅভ্যুত্থানে ঢাকায় নিহত শহীদ সাগরের স্মরণে রাজবাড়ীতে শহীদ সাগর স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।

আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুল গাফফার হাজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, শহীদ সাগরের পিতা তোফাজ্জেল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা কমিটির আহ্বায়ক মীর মাহমুদ সুজন, সংগঠনটির অন্যতম ছাত্রনেতা মিরাজুল মাজিদ তুর্য ও হাসিবুল ইসলাম প্রমুখ।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, শহীদ সাগরের বাবা তোফাজ্জেল হোসেন একজন গর্বিত বাবা। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে তিনি তা আরও গভীরভাবে অনুভব করতে পারবেন। শহীদ সাগর দেশের মানুষের জন্য আত্মত্যাগ করেছেন, তা কখনোই ভুলবার নয়। তার স্মরণেই আজকের এ আয়োজনে উপস্থিত থাকতে পেরে আমিও গর্বিত।

এসময়, শহীদ সাগরের স্মরণে আয়োজিত এ টুর্নামেন্ট যেন প্রতি বছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য জেলা প্রশাসন সংগঠনটিকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

লেখক