ব্রেকিং নিউজ মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলননওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

রাজবাড়ীতে জেলা জিয়া সাইবার ফোর্সের মতবিনিময় সভা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে জেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়

সংগঠনটির সভাপতি এস এম কাউসার মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এসময় জিয়া সাইবার ফোর্সের প্রধান উপদেষ্টা ও রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, উপদেষ্টা তারিকুল ইসলাম খান, উপদেষ্টা ও রাজবাড়ী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সোনিয়া আক্তার স্মৃতি, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আকবর খান, ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিঠুন খান, রাজবাড়ী জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি মুক্তার মাহমুদ, শাহিদুল ইসলাম, আসাদুজ্জামান শামিম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কাঞ্চন, দপ্তর সম্পাদক সোহেল রানা, সহ-দপ্তর সম্পাদক তানভীর আহমেদ, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. আসলাম শেখ, মহিলা বিষয়ক সম্পাদক মিতা, খোন্দকার জান্নাত পপি, আপ্যায়ন বিষয়ক সম্পাদক গোধূলি ঘোষ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটন। এছাড়াও এসময় গোয়ালন্দ উপজেলা ও পৌর জিয়া সাইবার ফোর্সের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

লেখক