ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে রাজবাড়ীতে শিক্ষার্থীদের মানববন্ধন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে “ধর্ষক মুক্ত সমাজ চাই, নিরাপদ জীবন চাই” স্লোগানে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের উদ্যোগে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়৷

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়৷ মিছলটি রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকাননে এসে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, অঙ্কুর কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক আব্দুর রউফ হিটু, সাধারণ শিক্ষার্থী মো. হাসিবুল, মিরাজুল মাজীদ তূর্য, মেহরাব শিকদার, ফাতেমা তুজ জোহরা, মো. সুমন, রাব্বী শেখ, সুবর্ণা, মাহমুদা সুলতানা কণা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। প্রশাসন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হলে জনগণ নিজেই এসকল অন্যায়ের বিচারের দায়িত্বভার হাতে তুলে নিতে বাধ্য হবে।নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে কেউ এ ধরনের অপরাধ করতে আস্পর্ধা না দেখায়।

লেখক