ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও পর্যালোচনার জন্য গঠিত জেলার বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযানে ২ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে বেলা সোয়া ২ টা পর্যন্ত রাজবাড়ী জেলা সদর উপজেলার খানখানাপুর বাজারের বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করেছে এ কমিটি।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও জেলা পর্যায়ে গঠিত “বিশেষ ট্রাস্কফোর্স” কমিটির সদস্য সচিব কাজী রকিবুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করেন সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন ও জেলা পুলিশ লাইন্সের সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. মাসুদ রানা।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে সদর উপজেলার খানখানাপুর বাজারের মেসার্স মল্লিক এন্ড সন্সকে ৫ হাজার টাকা এবং পণ‌্যের মূল‌্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে একই বাজারের নিঝুম স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, জেলা সদর উপজেলার খানখানাপুর বাজারের বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা দোকানে অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এছাড়াও সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য এসময় সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

লেখক