ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে সাবেক বিএনপি নেতা প্রয়াত আফছার আলী সরদারের স্মরণসভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রয়াত আফছার আলী সরদারের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার ৭ নং ওয়ার্ডের বদরুল সরদারের বাড়িতে এ স্মরণসভা আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব ও আকমল হোসেন, আবুল হোসেন কলেজের অধ্যক্ষ চৌধুরী এহসানুল করিম হিটু, জেলা কৃষক দলের আহ্বায়ক আয়ুবুর রহমান আইয়ুব, সাবেক যুবদল নেতা শামছুল আলম শাহিন, পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম রানা, যুগ্ম আহ্বায়ক কাউসার মাহমুদ, মনোয়ার হোসেন মিন্টু, যুবদলের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়রু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার পিয়া, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, সাংগঠনিক সম্পাদক রাজিয়া বেগম, বিএনপি নেতা রফিকুল ইসলাম জীবন ও রাকিবুল ইসলাম জনি প্রমুখ।

প্রধান অতিথি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রয়াত আফছার আলী সরদারের স্মৃতিচারণ করেন এবং তার অসুস্থতা ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, “আফছার আলী সরদার ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। দলের জন্য তার অবদান রাজবাড়ীর বিএনপির নেতাকর্মীরা কখনোই ভুলবে না। তার রাজনৈতিক জীবনে সে এলাকার মানুষের জন্য মসজিদ, মাদরাসা সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছেন।তিনি প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

লেখক