ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় টাস্কফোর্সের অভিযান, ৩ প্রতিষ্ঠাকে জরিমানা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও পর্যালোচনার জন্য গঠিত জেলার বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করেছে এ কমিটি।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও জেলা পর্যায়ে গঠিত “বিশেষ ট্রাস্কফোর্স” কমিটির সদস্য সচিব কাজী রকিবুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক, জেলা পুলিশ লাইন্সের সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. আসলাম হোসেন, জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং বাজার ব্যবসায়ী বণিক সংগঠন।
জেলা ভোক্তা অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত জেলার “বিশেষ ট্রাস্কফোর্স” কমিটির সহযোগিতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া বাজার এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পণ‌্যের মূল‌্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং প্রতিশ্রুত পণ‌্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারার লঙ্ঘনজনিত অপরাধে পাংশা উপজেলার মাছপাড়া বাজারের রাজেস স্টোরকে ৪ হাজার টাকা, পণ‌্যের মূল‌্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে একই বাজারের রমেশ স্টোরকে ৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধে ওই বাজারের কালীপদ সুইটসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, জেলার পাংশা উপজেলার মাছপাড়া বাজার এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা দোকানে অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়াও সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য এসময় সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

লেখক