ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

শাজাহানপুর উপজেলা (জি-সা-ফো) যুগ্ম-সম্পাদক পদ থেকে সাগর মির্জার পদত্যাগ

সুজন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম সাধারণ সম্পাদক এস.কে.সাগর মির্জা ব্যক্তিগত কারণে তার পদ থেকে পদত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার ৪মার্চ এক বিবৃতিতে তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেতনাকে হৃদয়ে ধারণ করে তিনি ভবিষ্যতেও দল ও সংগঠনের জন্য সক্রিয়ভাবে কাজ করবেন। তিনি তার দায়িত্ব পালনকালে সংগঠনের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এস.কে.সাগর মির্জা আরও বলেন, আমি সর্বদা জাতীয়তাবাদী আদর্শের প্রতি অটল এবং বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকবো।
দায়িত্বে থাকা অবস্থায় যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ ভবিষ্যতেও আমি দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাবো।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, তার দায়িত্বশীল জায়গায় একজন সচেতন ও যোগ্য ব্যক্তি আসবেন, যিনি শাজাহানপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

সর্বাপরি তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাজাহানপুর উপজেলা জিয়া সাইবার ফোর্স সভাপতি/সম্পাদক বরাবর
প্রেরিত পদত্যাগপত্র গ্রহণ করে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের জন্য বিনীত অনুরোধ জানান।

লেখক