ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁতে যাকাত ও ফিতরার পরিমাণ নির্ধারণ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ ও পার্শ্ববর্তী এলাকার জন্য ১৪৪৬হিজরির জন্য যাকাত ও ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। এ বছর জনপ্রতি ১০০ টাকা ও শতকরা আড়াই টাকা হিসেবে যাকাত দিতে হবে।

নওগাঁ জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি আ ন ম আকরাম হোসাইন।

তিনি বলেন, প্রতি কেজি গমের দাম ৫০ টাকা হিসাবে দুই কেজি গমের মূল্যের সমপরিমান ফিতরার নিসাব পরিমাণ ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কোনো ব্যক্তির বাৎসরিক আয়ের অর্থের সাড়ে ৫২ তোলা রুপার মূল্য হিসেবে এক লাখ ১০ হাজার টাকা উদ্বৃত্ত থাকলে শতকরা আড়াই টাকা যাকাত নির্ধারণ করা হয়েছে।

ইসলামী শরিয়াহ মতে মুসলিমরা সামর্থ্য অনুযায়ী যাকাত ও ফিতরা গরিবদের মাঝে বিতরণ করতে পারবেন।

লেখক