ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মহাসড়কে বাস ও অটোরিকশা’র দ্বিমুখী সংঘর্ষে একই ঘরের দুই ভাই বোন সহ তিন জনের মৃত্যু হয়েছে

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের দোহাজারী সদরে চট্টগ্রামমুখী পূববী বাসচাপায় দুই স্কুল শিক্ষার্থী-সহ ৩ জন নিহত হয়েছে।
নিহত দুই শিক্ষার্থী সম্পর্কে আপন ভাই-বোন।
তারা দোহাজারী জামিজুরি নিবাসী জসিম উদ্দিনের সন্তান।

বৃহস্পতিবার (১৩ মার্চ)২০২৫ খ্রিঃ সকাল ৮ঃটা বাজে ৩০ মিনিটের সময় চট্টগ্রামমুখী পূববী বাসটি একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পিছন থেকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে ১ স্কুল শিক্ষার্থী ও রিকশা চালক নিহত হয়। অপর স্কুল শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

মারা যাওয়া দুই স্কুল শিক্ষার্থী দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল এন্ড কলেঝের শিক্ষার্থী।
সকালে কোচিংয়ে যাওয়ার পথে’এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভাই-বোন হলো ওয়াকার উদ্দীন আদিল (১২) ও ৭ম শ্রেণির উম্মে হাবিবা রিজভী (১৫)।
নিহত রিকশাচালক হলেন রুহুল আমিন (৪৫)।
এ’ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক শিক্ষার্থী নবম শ্রেণির ছাত্রী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সুবরঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।

এদিকে ঘটনার জেরধরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। তাদের দাবি সড়ক পথিরোধক নির্মাণ না করায় প্রতিনিয়ত অনেক মায়ের বুক খালি হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

লেখক