ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ভ্যানের চাপায় বাড়ির সামনেই শিশু নিহত

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশা উপজেলায় ভ্যানের ধাক্কায়  আয়েশা নামে ৫ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বেলা ৯টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামের গরু ব্যবসায়ী আসিক বিশ্বাসের মেয়ে।
পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম বলেন, শিশুটি সকালে বাড়ির পাশেই রাস্তায় বের হয়। তখন অজ্ঞাত একটি ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত শিশুটির দাফনের কাজ চলমান রয়েছে।
পংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবাদত হোসেন বলেন, সকাল পৌনে ১০টার দিকে শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে এখানে আনার আগেই শিশুটি মারা যায়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সকালে সড়ক দুর্গটনায় এক শিশু মৃত্যুর খবর জানতে পেরেছি। এব্যাপারে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

লেখক