ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঈদ ঘিরে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলবে সতেরটি ফেরি 

রাজবাড়ী প্রতিনিধিঃ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় জেলা পশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন সিভিল সার্জন এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস) শরীফ আল রাজীব, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমরুল হাসান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান, গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম  প্রমুখ। সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে। এসময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষ ও যানবাহন পারাপারের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি চলাচলা করবে। ঈদের আগে তিন দিন ও  পরে তিনদিন পঁচনশীল পণ্য ও জরুরী পরিবহন ছাড়া সকল পণ্যবাহী যানবাহন পারাপার বন্ধ থাকবে। ঈদকে ঘিরে দৌলতদিয়া-ফেরিঘাট এলাকায় যানবাহনে চাঁদাবাজিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া, পরিবহনে যেন নির্ধারিত ভাড়ার বেশি কেউ কোন টাকা নিতে না পারে সে বিষয়ে নজরদারিতে রাখা, ঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাসহ নানা ধরণের প্রদক্ষেপ গ্রহন করা হয়েছে।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে শান্তিতে বাড়ি ফিরতে পারে এবং পরিবারের সাথে তাদের আনন্দ ভাগকরে আবার তারা কর্মস্থলে ফিরে যেতে পারে  সে ব্যাপারে রাজবাড়ী প্রশাসন প্রস্তুত রয়েছে। যে কোন অপৃতিকর ঘটনা রুখতে প্রশাসন প্রস্তুত রয়েছে। ফেরি ঘাটে যাত্রীরা যেন কোনপ্রকার হয়রানীর স্বীকার না হয় সে ব্যাপারে প্রশাসন তৎপর রয়েছে। সকলের সহযোগিতায় রাজবাড়ী বাসির জন্য একটা সুন্দর ঈদ উপহার দেওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

লেখক