ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা প্রেসক্লাবের প্রকাশনা উৎসব ও ইফতার মাহফিল

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে জেলা প্রেসক্লাবের ম্যাগাজিন ‘অক্ষর’ এর দ্বিতীয় সংখ্যা প্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে শহরের রেড ক্রিসেন্ট ভবনের তৃতীয় তলায় কেকেএস এর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা প্রেসক্লাব এই কর্মসূচির আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি করিম ইসহাক। সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দনের সঞ্চলনায় স্বাগত বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস। এতে বক্তব্য দেন রাজবাড়ী শিশু রাজ্যের কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল্লাহ, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কে সরকার, রাজবাড়ী সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সুরজিত চক্রবর্তী, রাজবাড়ী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি খোকন মাহমুদ, রাজবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, চিত্র শিল্পী রাজকুমার পাল, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি মো. ফারুখ উদ্দিন, দৈনিক সমকাল পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি আজু শিকদার, জেলা প্রেসক্লাবের সদস্য, গণেশ পাল, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি আব্দুল হালিম। এসময় জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, অর্থ ও দপ্তর সম্পাদক রবিউল আওয়াল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, লেখার মাধ্যমে মানুষ ইতিহাস ঐতিহ্যকে যেমন সামনে নিয়ে আসে আবার এই লেখার মধ্য দিয়েই মানুষ বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। সমাজে যে কোন অন্যায় রোধ করতে হলে সাহিত্য চর্চা ও লেখার অভ্যাস গড়ে তোলা খুবই জরুরী। লেখার চর্চা বাড়াতেই রাজবাড়ী জেলা প্রেসক্লাবের উদ্যোগে ২০২৩ সালে স্বাধীনতা দিবস উপলক্ষে “অক্ষর’ নামের প্রকাশনীটির প্রথম সংখ্যা বের হয়। এটি ‘অক্ষর’ এর দ্বিতীয় সংখ্যা। এই প্রকাশনীতে অনেকেই তার লেখা দিয়েছেন। কয়েকজন সাংবাদিক তাদের লেখার মাধ্যমে সংবাদিকের বর্তমান অবস্থান তুল ধরার চেষ্টা করেছেন। এটি সাংবাদিকের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ পৃথিবীতে চিরদিন বেঁচে থাকেন না। তার কর্মই তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখেন। এই ম্যাগাজিনে কিছু জানা অজানা ও রাজবাড়ীর ইতিহাস নিয়ে লেখা প্রকাশ হয়েছে। আগামিতেও এই ম্যাগাজিনের সংখ্যা বের করার চেষ্টা থাকবে।
আলোচনা শেষে সকল অতিথিকে ম্যাগাজিন ‘অক্ষর’ এর একটি করে কপি শুভেচ্ছা হিসেবে প্রদান করা হয়। পরে ইফতারের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্তি ঘটে।

লেখক