ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে জাকির হোসেনের পিতার মৃত্যু বার্ষিকী পালন

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারী সমিতির রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন এর পিতা বিশু শেখের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ ই মার্চ মঙ্গলবার মূলঘর ইউনিয়ন এর পারসাদিপুর গ্রামে তার নিজ বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জানাযায় ২০২২ সালের ১৮ মার্চ জাকির হোসেন এর পিতা মৃত্যু বরণ করেন। এরপর থেকে জাকির হোসেন তার পিতার আত্মার মাগফিরাত কামনা করে প্রতিবছর এই দিনে দোয়ার আয়োজন করে। জাকির হোসেন বলেন আমার পিতা সহজ সরল স্বভাবের মানুষ ছিলেন। তিনি আর আমাদের মাঝে বেঁচে নেই। তার অভাব আমাদের অপূরণীয় আমার পিতার জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাত দান করেন। জাকির হোসেন তার পিতার জন্য সবাইকে দোয়া করতে অনুরোধ জানিয়েছেন।

জাকির হোসেন এর পিতার ইফতার মাহফিলে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা উপস্থিত হয়ে দোয়ায় শরীক হন।

লেখক