ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুর মডেল থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার আয়োজনে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আজ শুক্রবার (২৮ মার্চ) এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মডেল থানা চত্ত্বরে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান। অনুষ্ঠানের প্রধান আয়োজক মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম এর সভাপতিত্বে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য পার্বতীপুর উপজেলা বিএনপি’র সভাপতি এ,জেড,এম রেজওয়ানুল হক, সাবেক মেয়র উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এ,জেড,এম মেনহাজুল হক, জামায়াতের থানা আমির ইউসুফ আলী, জাতীয় নাগরিক পার্টি’র পার্বতীপুর-ফুলবাড়ি প্রতিনিধি তারিকুল ইসলাম। আরও অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ, নাগরিক পার্টি সহ পার্বতীপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং দোয়া শেষে সকল রোজাদার ব্যক্তিরা এক ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।

লেখক