ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, থাইল্যান্ড, বাংলাদেশ এবং ব্যাংককে ধসে পড়লো ৩০ তলা ভবন

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
কম্পনে কাঁপলো থাইল্যান্ড ও বাংলাদেশ
ব্যাংককে ধসে পড়লো ৩০ তলা ভবন।

শুক্রবার (২৮ মার্চ) ২৫ খ্রিঃ দুপুর প্রায় ১২ঃ০০টা ২৩ মিনিটের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, ধ্বংসস্তূপে হারিয়ে গেলো হাজারো তাজা প্রাণ। ভয়াল এ-ই কম্পনের মাত্রা ছিল ৭.৭ তীব্র ভূমিকম্পে মুহূর্তেই ধূলিসাৎ অসংখ্য অট্টালিকা, ভেঙে পড়ল স্বপ্নের শহর। চিৎকারে প্রকম্পিত আকাশ, আর্তনাদে ভারী বাতাস চারদিকে শুধু ধ্বংস আর হাহাকার।
ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছে জীবন, কেউ কেউ নিঃশ্বাস নিতে চেয়ে হেরে যাচ্ছে ধূলার মাঝে। বিপর্যস্ত রাস্তাঘাট, ভেঙে গেছে সেতু, বিদ্যুৎহীন হয়ে পড়েছে নগরীতে। উদ্ধারকর্মীরা প্রাণপণ খুঁজছে জীবনের চিহ্ন, তবু ধ্বংসস্তূপের ভারে হারিয়ে যাচ্ছে কতশত স্বপ্ন।
এই মৃত্যুপুরীতে এখন শুধুই অপেক্ষা বেঁচে ফেরার, কারও জন্য প্রিয়জনকে ফিরে পাওয়ার, কারও জন্য কেবল শেষ বিদায়ের।

লেখক