ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে দুধ দিয়ে গোসল করে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করার প্রত্যয় সাবেক ছাত্রলীগ নেতার

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আগামি দিনের রাজনীতি করার প্রত্যয় প্রকাশ করেছেন সাবেক ছাত্র লীগ নেতা।

শুক্রবার (২৮মার্চ) দিবাগত রাতে ওই নেতার নিজস্ব ফেসবুক একাউন্টে দুধ দিয়ে গোসল করার ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
দুধ দিয়ে গোসল করা ওই নেতার নাম সাইফুল ইসলাম এরশাদ (৪০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা বাজার এলাকার ইসলাম শেখের ছেলে। এরশাদ জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক।
৫১ সেকেন্ডের ভিডিও’র সাথে ক্যাপসনে লিখেছেন, ‘ আমার মা মানত করেছিল মিথ্যা মামলা থেকে জামিন পেলে দুধ দিয়ে গোসল করাবে। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাকে আশীর্বাদ করেন। মায়ের দোয়া নিয়ে আগামি দিনে আমার পথ চলা বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতি ধারণ করে আগামি দিনের রাজনীতি করব ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ এছাড়া ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হিন্দি ‘ ও মা শুকরিয়া, যভি তুনে কিয়া’ গানটি জুড়ে দিয়েছেন তিনি।
ভিডিতে দেখা যায়, এক নারী বালতি থেকে মগে করে দুধ নিয়ে সাইফুল ইসলাম এরশাদের মাথায় ঢেলে গোসল করিয়ে দিচ্ছেন। দুধের সঙ্গে গোলাপ ফুলের পাপড়িও দেখা গেছে।
জানা যায়, গত ৪ আগস্ট সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে সেপ্টেম্বর মাসে জিসান খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে আরও ৫০ থেকে ৬০জনকে অজ্ঞাত আসামি করা হয়। এই মামলার তদন্ত প্রাপ্ত আসামি হিসেবে গত ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার কামালদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিনে তাকে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বুধবার (২৬) মার্চ তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

লেখক