ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় নারী নিহত

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী পাংশায় ট্রেনের ধাক্কায় তানিয়া আক্তার ইতি (৩০) নামে এক গৃহবধু নিহত হয়েছে। শনিবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া পোড়াদহগামী শাটল ট্রেনে এই দুর্ঘটনা ঘটে। রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তানিয়া আক্তার তিনি বাবু পাড়া ইউনিয়নের বাবু পাড়া গ্রামের সৌদি প্রবাসী তারিকুল ইসলামের স্ত্রী।
প্রতক্ষদশী সূত্রে জানা যায়, তানিয়া তার বোনের বাড়িতে ইফতারের দাওয়াত দিয়ে ফেরার পথে রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া পোড়াদহ গামী শাটল ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তানিয়া মারা যায়। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনা স্থলে এসেছি। নিহতের সুরতহালের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেখক