ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান (৩৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে রাজবাড়ী সদর উপজেলা মিজানপুর ইউনিয়নের বাগমারা মোড় এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত জিয়াউর রহমান কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের কলকলিয়া গ্রামের নাদের হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে বাগমারা মোড় এলাকায় সড়কে কালুখালী অভিমুখী একটি মাহিন্দ্র পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাওন কুমার দেব বলেন, রাতে মোটরসাইকেল দূর্ঘটনার একটি রোগীকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

লেখক