ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে সমপদ এনজিওর উদ্যোগে বিনামূল্যে গাভী বিতরণ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে ৬ টি হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ করেছে সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) নামে একটি এনজিও। মঙ্গলবার (৬ মে) দুপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে শহরের ১নম্বর বেড়াডাঙ্গা এলাকার শাপলা কিন্ডার গার্টেনে এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক।

এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার আমলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ কুদরত আলী, সমপদের নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন সরদার ও সদর উপজেলার বরাট ইউনিয়ন পরিষদের নারী সদস্য নার্গিস বেগম প্রমুখ।

বিতরণকালে বক্তারা বলেন, রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের ৬ টি হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। গাভী পালন করে তারা যাতে স্বাবলম্বী হতে পারেন সেই লক্ষ্যেই উদ্যোগ।
এর আগে এ ৬ টি পরিবারের ১২ জন সদস্যকে (স্বামী-স্ত্রী) গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

লেখক