ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

রাজবাড়ীতে আম গাছ থেকে পড়ে নারীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলায় গাছ থেকে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম ইতি বেগম (২৫)। তিনি একই ইউনিয়নের রায়পুর গ্রামের রোস্তম মন্ডলের মেয়ে। ইতির স্বামী সৌদি প্রবাসী।
মাজবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য মো. আমিনুর রহমান বলেন, ইতি বেগমের শ্বশুর বাড়ি ও বাবার বাড়ি পাশাপাশি গ্রামে। কয়েকদিন আগে সে বাবার বাড়িতে আসে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ির আঙ্গিনায় একটি আম গাছে আম পাড়তে ওঠে। এসময় আম গাছের ডাল ভেঙে ইতি নিচে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়।
মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, ‘আম পাড়তে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এটি খবুই দঃখজনক। এই ধরনের ঘটনা সহজে ঘটে না। এই মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।’

লেখক