ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

পার্বতীপুর মডেল থানায় নবাগত ওসি আব্দুল্লাহ আল মামুনের যোগদান

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে গত ১৯ মে, ২০২৫ তারিখে যোগদান করেছেন, বাংলাদেশ পুলিশের চৌকস অফিসার আব্দুল্লাহ আল মামুন। এর আগে তিনি পার্বতীপুরের পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলায় তদন্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করেন ও পদোন্নতি পেয়ে পার্বতীপুরে ওসি হিসেবে যোগদান করলেন। তারও আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করে ২০১০ সালে সাব-ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ইন্সপেক্টর পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তাঁর জন্ম রাজশাহী জেলার সদর উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তাঁর পিতার নাম বেলায়েত হোসেন ও মাতা জাহেদা বেগম। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক এবং তাঁর স্ত্রী একজন প্রাইমারী স্কুল শিক্ষিকা।
তিনি ওসি হিসেবে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য পার্বতীপুরের সর্বস্তরের মানুষের কাছে সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

লেখক