ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

পার্বতীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ (২২ মে) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে উপজেলার মোমিনপুর ইউনিয়নের শালবাড়ী গ্রামে। নিহত ব্যক্তির নাম মালেকুল ইসলাম (৪০)। সে পার্বতীপুরের ৭নং মোস্তফাপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সুজার ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীর তথ্য মতে, নিহত মালেকুল শ্বশুরবাড়িতে শালবাড়ি গ্রামে শ্যালকের ধান কাটছিলেন এবং সকালে কিছুটা ধান কাটা হলে দুপুর নাগাদ শ্যালক সহ ভাত খেতে বাসায় আসেন। ভাত খাওয়া শেষে টিনশেড ঘরে হেলান দিয়ে বিশ্রাম নেওয়ার সময় বাড়ীর বৈদ্যুতিক লাইনের তার লিকেজ হয়ে ঘরের টিনের সাথে বিদ্যুতায়িত হয়ে দূর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলদিবাড়িতে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

লেখক