ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

বগুড়া জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি দুলু’র ছেলে ও ভাতিজা গ্রেফতার

সুজন শাজাহানপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ আ’লীগের বগুড়া জেলা শাখার যুগ্ম সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি একেএম আসাদুর রহমান দুলু’র ছেলে অরিত্র এবং ভাতিজা আররিমকে গ্রেফতার করেছে পুলিশ।

২৬ মে সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের কুন্দইশ (তাদের গ্রামের বাড়ি) এলাকা থেকে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো – উপজেলার ফুলদিঘী এলাকার আসাদুর রহমান দুলু’র ছেলে মাশরুখ আল রুহান ওরফে অরিত্র (২৮) উপজেলার আমরুল ইউনিয়নের কুন্দইশ গ্রামের একেএম আতাউর রহমানের ছেলে আররিম বাবু(৩১)
পুলিশ সূত্রে জানা যায়
গ্রেফতারকৃত দুজনের মধ্যেও মধ্যে অরিত্র কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং আররিম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সক্রিয় কর্মী।

এসব তথ্য নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক জানান
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী মাশরুখ আল রুহান অরিত্র ও ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী আররিম দ্বয়কে গ্রেফতার করা হয়। তারা গত বছরের ১১ নভেম্বর দায়ের করা অস্ত্র ও বিস্ফোরক মামলার তদন্ত প্রাপ্ত আসামি।
আইনি প্রক্রিয়া শেষে তাদের আটক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লেখক