ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় র‌্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

সোমবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি দল সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন নলকা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের সামনে, ঢাকা-রাজশাহী মহাসড়কে এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময় ১০ কেজি গাঁজা, মাদক পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন এবং নগদ ১০,৭৭০ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মো. উসমান গণি।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, হবিগঞ্জ জেলার শ্রীধরপুর গ্রামের মৃত আব্দুল সামারদর ছেলে মোঃ জীবন হোসেন (৪২), মোঃ হাফিজ মিয়া ছেলে, মোঃ জুয়েল মিয়া (৩৮)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

লেখক