ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত, বিক্ষুব্ধ জনতার ট্রাকে আগুন

মেনহাজুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পার্বতীপুর-সৈয়দপুর সড়কের জাকেরগঞ্জ পেট্রোল পাম্পের কাছে মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার মন্মথপুর ইউনিয়নের দাগগলাগঞ্জ গ্রামের রবিউল ইসলাম (২৫) ও একই উপজেলার জাকেরগঞ্জের বাসিন্দা সুজিত রায় (২৭)। তারা দুজনেই উত্তরা ইপিজেডের সি ওয়াই মোল্ডিং (বিডি) কোম্পানি লিমিটেডে টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। এর ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের এক ইউনিটের দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন ঘটনাস্থলে উপস্থিত থাকা এসআই মাসুদ রানা।
জানা যায়, রাত সাড়ে ৯ টার দিকে অফিস শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রবিউল ও সুজিত। তারা জগন্নাথপুর ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তারা এবং মুহূর্তেই ট্রাকের চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। ট্রাকের নিচে মোটরসাইকেল আটকে থাকায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

লেখক