ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

মার্কা ও দল দেখে নয়, ভালো মানুষকে ভোট দিয়ে নেতা বানান: পার্বতীপুরে সারজিস আলম

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

মার্কা ও দল দেখে নয়, ভালো মানুষকে নেতা বানানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (২৭ মে) রাতে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল গোল চত্ত্বরে আয়োজিত পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, আগামী নির্বাচনে দল বা মার্কা দেখার দরকার নেই। যে ব্যক্তি ভালো, আপনাদের কথা শুনবে, আপনাদের প্রয়োজন অনুযায়ী কাজ করবে—তাদেরই আগামী দিনে নেতা হিসেবে নির্বাচিত করুন।
তিনি আরও বলেন, আপনারা যদি দল বা মার্কা দেখে ভোট দিতে থাকেন—বাবা, চাচা, দাদাদের মত তাহলে ভালো লোকগুলো নির্বাচিত হওয়ার সুযোগ পাবে না।
তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মাদক থেকে দূরে থাকতে হবে।
পার্বতীপুর উপজেলা শাখা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক তারিকুল ইসলামের সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ডাঃ আব্দুল আহাদ, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আতিক মুজাহিদ, যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিয়ন ও সাদিয়া ফারজানা দিনা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

লেখক