ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

কুড়িগ্রামের সীমান্তে আবারও বিএসএফের পুশইন ৯

মোস্তফা কামাল মামুন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর সীমান্তে দিয়ে গভীর রাতে নারী-পুরুষ সহ ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের আটক করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করে বিজিবি।

বিজিবি জানায়, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর ধর্মপুর সীমান্তে বুধবার (২৮ মে) রাত সাড়ে ৩টার দিকে ৯ বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ। পরে তাদের আটক করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন- বাইদুল ইসলাম (৬৫), তার স্ত্রী মোছা: আমিরন বেগম (৪৫) মেয়ে রুমি খাতুন (২০) জামাতা আপেল (২৯) নাতি হৃদয় (৩), মোছা: মিনা বেগম (৩০) স্বামী জয়নাল আবেদীন তার মেয়ে জুই (১০) মীম (৭) এবং নুর হামিদ (৭) পিতা আমিনুল ইসলাম  সকলের গ্রাম চন্দ্রখানা বজরের খামার উপজেলা ফুলবাড়ী জেলা কুড়িগ্রাম। তারা সকলেই কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা বজরের খামার গ্রামের বাসিন্দা।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, আটক নয় জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, বিজিবি তাদের থানায় হস্তান্তর করার পর একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে পরিচয় নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেখক