ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

পার্বতীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪-তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪-তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। আজ (৩০ মে) শুক্রবার দিনভর নানা কর্মসূচীর মধ্য দিয়ে পার্বতীপুর পৌর কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। জানা যায়, কর্মসূচির প্রথমার্ধ্বে বিনা মূল্যে চক্ষু সেবা প্রদান, দ্বিতীয় ভাগে এতিম বাচ্চাদের দিয়ে কোরআন তেলওয়াত এবং তৃতীয় ভাগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পার্বতীপুর উপজেলা বিএনপি’র সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক। এছাড়াও  উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, সহ-সভাপতি অহিদুল হক সরদার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান সহ পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, মহিলা দল এবং দশটি ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু। এসময় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক