ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে ভোক্তার অভিযান, আইসক্রিম ফ্যাক্টরীসহ ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ২টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৩ জুন) বেলা সোয়া ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন ও রাজবাড়ী পুলিশ লাইন্সের সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) রুমা আক্তার ।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে পণ‌্যের মোড়ক, ইত‌্যাদি যথাযথভাবে ব‌্যবহার ও সংরক্ষণ না করা এবং প্রতিশ্রুত পণ‌্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করায় গোয়ালন্দ মোড়ের নিউ কিটক্যাট আইসক্রীমকে ২০ হাজার টাকা ও পণ‌্যের মূল‌্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করায় নতুন বাজারের আল-মদিনা হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২টি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমান করা হয়েছে। এছাড়া জনসাধারণের মধ্যে সচেতনতা মূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

লেখক