ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

নওগাঁর আত্রাইয়ে কুরবানির চামড়া সংরক্ষণে প্রশাসনের পক্ষ থেকে লবণ বিতরণ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে কুরবানির চামড়া সংরক্ষণের জন্য সচেতনতামূলক অবহিতকরণ কর্মসূচি ও লবণ বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এতিমখানা ও মাদ্রাসায় এ লবণ বিতরণ হয়। ২৩ টি এতিমখানা ও মাদ্রাসার মাহতামিমের মাঝে চাহিদা মত লবণের বস্তা তুলে দেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাকিবুল হাসান,প্রশাসনিক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেন,উপজেলা ভূমি অফিসের হেড এসিস্ট্যান্ট কাম একাউটেন্ট মো.আব্দুর রউফ।

ইউএনও রাকিবুল হাসান মাহতামিমদের উদ্দেশ্যে বলেন, পবিত্র ঈদ-উল আযহায় কুরবানিকৃত রাষ্ট্রীয় সম্পদ “পশুর চামড়া” যথাযথভাবে সংরক্ষন করবেন। কেনোনা চামড়া সংরক্ষণ না করলে ক্রেতারা সিন্ডিকেটের মাধ্যমে এর যথাযথ মূল্য থেকে আপনাদের ঠকানো ছাড়াও চামড়া শিল্পের ধ্বংস বয়ে আনতে পারেন। আর চামড়া শিল্পের ধ্বংস মানে দেশের অর্থনীতিতে এর প্রভাব পড়বে।আপনারা সঠিক নিয়মে কুরবানির পশুর চামড়া সংরক্ষণ করে দেশের সম্পদ রক্ষা করুন।

লেখক