ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে শাজাহানপুর উপজেলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আবুল বাশার

সুজন শাজাহানপুর, বগুড়া প্রতিনিধিঃ

“কুরবানীর ঐতিহাসিক শিক্ষা ও তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও কুরবানীর আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য অল্লাহর উদ্দেশ্যে সবকিছু বিলীন করে দেয়ার চেতনা জাগ্রত করে ঈদুল আযহা” সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরবানী আমাদেরকে অনুপ্রেরণা ও সবার মাঝে বয়ে আনে সুখ শান্তি অনাবিল আনন্দ এরই ধারায় বগুড়ার শাজাহানপুর উপজেলা বাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল বাশার।

ঈদ শুভেচ্ছা বার্তায় বিএনপি নেতা বাশার বলেন,
পবিত্র ঈদুল আযহা আমাদের শুধু আনন্দ ও উৎসবের দিন নয় বরং ত্যাগ, মানবতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিজেদের বিলিয়ে দেওয়ার উত্তম মাধ্যম। পবিত্র ঈদুল আযহা মানুষ মানুষের মধ্যে ভ্রাতৃত্ব সৌন্দর্য ও সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করে। এই দিনে ধনী গরিব সকলেই এক কাতারে দাঁড়ায় এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতার মাধ্যমে এক অন্যান্য দৃষ্টি স্হাপন হয়।

ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি।

আসুন আমরা সকলেই এবারের ঈদুল আযহায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে সকল অসহায় মানুষদের মুখে হাঁসি ফুটানোর চেষ্টা করি। পারস্পরিক সহযোগিতা নিয়ে তাদের দিকে দরদমাখা সাহায্যের হাত বাড়িয়ে দেই। তাদের অবুঝ সন্তান এবং পরিবারের সদস্যদের মুখে হাঁসি ফুটলে তা হবে আল্লাহ তায়া’লার বারাকাহ হাসিলের বড় মাধ্যম।

লেখক