ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

গাইবান্ধার সাদুল্লাপুরে পবিত্র ঈদুল আযহার মাঠের নামাজ সম্পূর্ণ হয়েছে

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে ৭ই জুন শনিবার সকাল ৯টায় সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সুশৃঙ্খল শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল আযহার মাঠের নামাজ সম্পূর্ণ হয়।

এসময় উপস্থিত ধর্ম প্রাণ মুসুল্লিদের উদ্দেশ্যে কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদুল আযহার ত্যাগ মহিমান্বিত তাৎপর্য সম্পর্কে আলোচনা এবং বিশ্ব মুসলিম জাতির কল্যাণে বিশেষ মুনাজাত করেন সাদুল্লাপুর কেন্দ্রীয় মাঠের ও কেন্দ্রীয় মসজিদের পেস ইমাম মুফতি মোঃ জাহেদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্যে কোরবানির বজ্র নির্দিষ্ট স্থানে রাখা ও চামড়া সংরক্ষণ সম্পৃক্ততা সম্পর্কে সচেতনতা বিষয়ক আলোচনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনায় বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোঃ অনিক ইসলাম, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দীন খন্দকার, সাদুল্লাপুর বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মাঠ সেক্রেটারি মোঃ ফজলুল কাইয়ুম হুদা।

লেখক